রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে আমরা নিবেদিত: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে আমরা নিবেদিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বুধবার দুই সিটি মেয়র ও কাউন্সিলরদের শপথগ্রহণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা দেশে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে আন্দোলন সংগ্রাম করেছি। জনগণ এখন স্বাধীনভাবে ভোট দিতে পারছে।

রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী ও বিএনপি- এ দু’দলের প্রার্থীই জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন।

তিনি বলেন, রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জয়লাভ করেছেন। সিলেট সিটি নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী জয়লাভ করেছেন। দুজনের এলাকায় জনগণ ভোট দেওয়ার অধিকার অর্জন করেছে।

ভোট জনগণের মৌলিক অধিকার, এটা তারা প্রয়োগ করবে, তাদের পছন্দ মতো প্রার্থী নির্বাচিত করবে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে রাজশাহীর মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও সিলেটের আরিফুল হক চৌধুরীকে শপথ পড়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় দুই সিটির কাউন্সিলরদেরও শপথ বাক্য পড়িয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

এটি/আওয়ার ইসলাম

বিসফটি – বিস্তারিত জানুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ