রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

কূটনীতিকদের সঙ্গে বিএনপির বৈঠক আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বসছেন বিএনপির সিনিয়র নেতারা। মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হবে। বৈঠকে দেশের চলমান সার্বিক পরিস্থতি নিয়ে কূটনীতিকদের ব্রিফ করবে দলটি।

বৈঠকে আগামী জাতীয় নির্বাচন, নির্বাচনে ইভিএম পদ্ধতি চালু করা, সারাদেশে নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানির বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন বিএনপির কূটনৈতিক উইংয়ের একজন সদস্য।

তিনি জানান, এসব প্রসঙ্গ ছাড়াও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মামলা, জামিন প্রক্রিয়ায় সরকারের হস্তক্ষেপের বিষয় তুলে ধরা হবে।

দলীয় সূত্র জানায়, বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে থাকা মামলার বিচারিক প্রক্রিয়া, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচারিক প্রক্রিয়া, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ক্ষমতাসীনদের মনোভাব, নির্বাচন কমিশনের ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম), নির্বাচনে অংশ নেয়ার ক্ষেত্রে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলোর অবস্থানসহ সার্বিক বিষয়াদি নিয়ে এই ব্রিফিং অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত লিখিত বক্তব্যও কূটনীতিকদের সরবরাহ করবে বিএনপি।

ব্রিফিংয়ে দলের মহাসচিব মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির সিনিয়র এবং কূটনৈতিক উইংয়ের নেতারা উপস্থিত থাকার কথা রয়েছে।

তোমাদের মাধ্যমেই আমেরিকা ইসলামকে দেখবে : নোমান আলী খান

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ