রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

বঙ্গবন্ধু স্যাটেলাইটের পরীক্ষামূলক সম্প্রচার শুরু কাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের প্রথম মহাকাশ যোগাযোগ উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ (বিএস-১) আগামীকাল দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ) চ্যাম্পিয়নশীপ সম্প্রচারের মধ্য দিয়ে পরীক্ষামূলক কার্যক্রম শুরু করবে।

সংশ্লিষ্ট সরকারি সূত্র জানায়, এ উপলক্ষে বিএস-১-এর তদারকী সংস্থা বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিসিএসসিএল) যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।

বিসিএসসিএল’র চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বলেন, তারা বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মাধ্যমে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ ব্যবহার করে সাফ চ্যাম্পিয়নশীপ খেলা সম্প্রচারের জন্য প্রস্তুত।

এই সম্প্রচারকে বাণিজ্যিক কার্যক্রমের ‘প্রাক-পরীক্ষা’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, ‘এই টুর্নামেন্টের সম্প্রচার স্বত্ব পাওয়া একটি বেসরকারি স্যাটেলাইট স্টেশনে সম্প্রচারের পর আমরা তা বিটিভিতে প্রচার করব।’

স্যাটেলাইটটি মহাকাশে স্থান করে নেয়ার পর থেকে যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে উল্লেখ করে ড. মাহমুদ বলেন, ‘এখন আমাদের সামনে চলার সময় এসেছে। আমরা আগামী দুই সপ্তাহ পরীক্ষামূলক সম্প্রচারের মাধ্যমে বিএস-১-এর কার্যক্রম অবলোকন করব।’

স্থানীয় স্যাটেলাইট টিভি চ্যানেল সমূহের প্রস্তুতি সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিসিএসসিএল’র প্রকৌশলীগণ তাদের সঙ্গে প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপনের ব্যাপারে কাজ করছেন।

চেয়ারম্যান বলেন, ‘বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট সংযোগের জন্য তাতে অন্যান্য স্যাটেলাইট থেকে কিছু যন্ত্রপাতি স্থাপন করা প্রয়োজন।’

তিনি বলেন, এই স্যাটেলাইটের প্রস্তুতকারী প্রতিষ্ঠান থমাস অ্যালিনিয়া স্পেস এখনো বিসিএসসিএল-এর কাছে দু’টি গ্রাউন্ড স্টেশনের নিয়ন্ত্রণ হস্তান্তর করেনি। এই দুই গ্রাউন্ড স্টেশনের প্রাথমিকটি গাজীপুরে এবং মাধ্যমিকটি রাঙ্গামাটিতে অবস্থিত।

আগামীকাল ৪ সেপ্টেম্বর থেকে বাংলাদেশে ১২তম সাফ চ্যাম্পিয়নশীপ দ্বিবার্ষিক আন্তর্জাতিক পুরুষ ফুটবল প্রতিযোগিতা শুরু হচ্ছে। চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

এখন ব্যবসার হিসাব হবে সফটওয়ারে – বিস্তারিত জানুন

আরও পড়ুন-

একজন আত্মবিশ্বাসী বালকের গল্প
আল্লাহ বলেছেন তাঁর সাথে ব্যবসা করলে প্রফিট হবে পাক্কা ১০ গুণ!
পরিতৃপ্তির ছোট্ট এক গল্প!

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ