রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

৫ জানুয়ারির মতো নির্বাচন হতে দেবে না বিএনপি: সমাবেশে ড. মোশাররফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সরকারকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ইভিএম বলুন আর যতই ষড়যন্ত্র করুন ৫ জানুয়ারির মতো আর কোনো নির্বাচন বাংলাদেশে আর হতে দেবে না বিএনপি। জনগনকে সঙ্গে নিয়ে রুখে দিবে।

শনিবার দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে অভিযোগ করে খন্দকার মোশাররফ হোসেন আরো বলেন, এরশাদের সময় হুঁদা-মতিন যড়যন্ত্র করেছে, এখন এই সরকার করছে। সরকার যতোই ষড়যন্ত্র করুক বিএনপির অগ্রযাত্রা ব্যাহত করতে পারবে না।

তিনি বলেন, ‘এই সরকার খালেদা জিয়াকে ভয় করে। যার কারণে মিথ্যা মামলায় কারাবন্দি করেছে। কারণ তারা খালেদা জিয়াবিহীন নির্বাচন করতে চায়।

কিন্তু এবার আর হবে না। নির্বাচনের আগে লেভেল প্লেং ফিল্ড তৈরি করতে হবে, সরকারকে পদত্যাগ করতে হবে এবং বেগম জিয়াকে মুক্তি দিতে হবে।

আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে তিনি বলেন, অতীতের কথা ভূলে গিয়ে নিরপেক্ষ হয়ে যান। নেতাকর্মীদের কঠোর আন্দোলনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে বিএনপির সিনিয়র এই নেতা বলেন, কঠোর আন্দোলনের জন্য প্রস্তুত হোন। আন্দোলন ছাড়া আমাদের নেত্রী মুক্ত হবে না। তাকে ছাড়া সুষ্ঠু নির্বাচন হবে না।

এখন ব্যবসার হিসাব হবে সফটওয়ারে – বিস্তারিত জানুন

আরো পড়ুন-

তালাকের মহামারি; সমাজের দুই বাহুর ভাবনা!
বিশ্বমুহাম্মদ সা. এর ব্যঙ্গচিত্রের প্রতিবাদে উত্তাল 

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ