রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

ড. কামালের সঙ্গে কাদের সিদ্দিকীর বৈঠক; ঐক্য নিয়ে আলোচনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় ঐক্য নিয়ে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন ও কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় মতিঝিলে গণফোরামের কার্যালয়ে দলটির সভাপতি ড. কামাল হোসেনের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকী বৈঠক করেন। এতে আগামী নির্বাচন ও আন্দোলন বিষয়ে কথা হয়।

বৈঠকের বিষয়ে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, রাজনৈতিক বিভিন্ন আলোচনা হয়েছে। সব কথা বলা যাবে না।

বর্তমান পরিস্থিতিকে আপনারা কেন সংকটময় মনে করছেন এমন প্রশ্নে কাদের সিদ্দিকী বলেন, মানুষের জানের নিরাপত্তা নেই, দেশে স্বস্তি নেই। আপনি যে এখান থেকে অফিসে যেতে পারবেন তার কোনো গ্যারান্টি আছে? যদি না থাকে তাহলেই তো সংকট।

এখন ব্যবসার হিসাব হবে সফটওয়ারে – বিস্তারিত জানুন

কাদের সিদ্দিকী বলেন, জনগণের কাছে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে হবে। যা সকলে মেনে নেবে। এমন নির্বাচন হলে আমরাও সেটি গ্রহণ করবো।

বৈঠকে কাদের সিদ্দিকীর সঙ্গে ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার।

২০১৭ সালে ১০ হাজার ৬৮৮ কোটি টাকা ঘুষ নেয়া হয়েছে

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ