রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

৬.৪ মাত্রার ভূমিকম্প ইন্দোনেশিয়ায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: ইন্দোনেশিয়ায় একই মাসে আবারও আঘাত হেনেছে একটি শক্তিশালী ভূমিকম্প। তবে এতে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

মঙ্গলবার স্থানীয় সময় সোয়া ২টার দিকে ইন্দোনেশিয়ার ইস্ট নুসা তেঙ্গারা প্রদেশের কুপাং শহর থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে আঘাত হেনেছিল ভূমিকম্পটি।

এ সম্পর্কে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, রিখটার স্কেলে এর মাত্র ছিল ৬ দশমিক ৪। আর ভূ-পৃষ্ঠে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। এই ভূমিকম্পের পর কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি।

চলতি মাসের শুরুতে (৯ আগস্ট) ইন্দোনেশিয়ার লম্বক দ্বীপে ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। সর্বশেষ খবর অনুযায়ী ওই ভূমিকম্পে ৫৫৫ জন নিহত হয়েছে।

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ