রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

সোনালী ব্যাংকের সিবিএ নেতা কামাল উদ্দিন বরখাস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাময়িক বরখাস্ত করা হয়েছে সোনালী ব্যাংকের শ্রমিক সংগঠন সোনালী ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের (সিবিএ) সভাপতি কামাল উদ্দিনকে।

 

গত ২০ আগস্ট কামাল উদ্দিনকে চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছে সোনালী ব্যাংকের মানবসম্পদ বিভাগ। সোনালী ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

 

জানা গেছে, জাল সনদ দিয়ে চাকরি করার অভিযোগে সরকারি চাকরি বিধি ও সোনালী ব্যাংকের চাকরি প্রবিধান অনুযায়ী কামাল উদ্দিনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। সোনালী ব্যাংকে বর্তমানে সহকারী অফিসার গ্রেড-২ পদে চাকরি করেন কামাল উদ্দিন।

 

এদিকে, বরখাস্ত করার প্রতিবাদে রবিবার ও সোমবার সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভিন্ন ফ্লোরে শোডাউন করেছেন কামাল উদ্দিন ও তার সমর্থকরা।

 

সূত্র জানায়, কামাল উদ্দিন ১৯৮০-৮১ অর্থবছরে সোনালী ব্যাংকে যোগ দেন। ওই সময় তার জন্ম তারিখ দেওয়া হয় ১৯৬৪ সালের ১৫ ফেব্রুয়ারি।

 

কিন্তু ব্যাংকে যোগ দেওয়ার সময় ও জন্ম তারিখ বিবেচনায় নিলে কামাল উদ্দিনের বয়স সরকারি চাকরি বিধি অনুযায়ী তখন ১৮ বছর পূর্ণ হয় না। পরে নবম শ্রেণি পাসের প্রত্যয়নপত্র ব্যাংকে পুনরায় জমা দেন।

 

সেখানে জন্ম তারিখ ১৯৬২ সাল উল্লেখ করেন। এরপর এসএসসি পাসের প্রশংসাপত্র জমা দেন দুই দফায়। দুই দফায় জমা দেওয়া এসএসসি সনদের একটিতে জন্ম সাল ১৯৬৪ ও অন্যটিতে ১৯৬২ বলে উল্লেখ করা হয়।

 

১৯৮৫ সালে এসএসসি পাস করার কথা বললেও ১৯৮৯ সাল পর্যন্ত কোনো সনদ জমা দিতে পারেননি। শুধু প্রশংসাপত্র জমা দিয়েই পদোন্নতি ও চাকরির বিভিন্ন সুবিধা নিয়েছেন সোনালী ব্যাংক থেকে।

এ প্রসঙ্গে কামাল উদ্দিনের সঙ্গে একাধিকবার তার বিভিন্ন মোবাইল নম্বরে ফোন কল দিয়ে তাকে পাওয়া যায়নি।

এদিকে সম্প্রতি দুর্নীতি দমন কমিশনও কামাল উদ্দিনের বিষয়ে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দিয়েছে।

আরো পড়ুন–

সিরিয়ার গৃহযুদ্ধে অংশ নিয়েছে ৬৩ হাজারের বেশি রুশ সেনা
প্রিয়নবির স্মৃতি বিজড়িত মসজিদে নামিরা থেকে হজের খুতবা
মসজিদে নববীর অদূরে ঐতিহাসিক ৩ মসজিদ

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

এটি/আওয়ার ইসলাম

Ad


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ