রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

সীমান্ত সুরক্ষায় প্রযুক্তির ব্যবহার বাড়াবে বিজিবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের সীমান্ত সুরক্ষায় প্রযুক্তির ব্যবহার বাড়ানো হবে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল সাফিনুল ইসলাম।

সোমবার দুপুরে রাজশাহীর গোদাগাড়ী সীমান্তের দুর্গম এলাকায় থাকা দুইটি বর্ডার আউট পোস্ট (বিওপি) পরিদর্শন শেষে বিজিবির মহাপরিচালক এ কথা জানান।

সীমান্ত পরিদর্শন শেষে ডিজি মেজর জেনারেল সাফিনুল ইসলাম বলেন, যেহেতু আমাদের জনবল কম, তাই আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আমাদের এই শূন্যতা পুরণ করতে হবে।

এ জন্য সীমান্ত এলাকায় সিসি ক্যামেরাসহ বিভিন্ন যন্ত্রপাতি স্থাপন করা হবে। এর মাধ্যমে চোরাকারাবারি এবং অপরাধীদের ওপর নজরদারী বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

সাফিনুল ইসলাম বলেন, পর্যায়ক্রমে দেশের প্রতিটি সীমান্তেই প্রযুক্তির ব্যবহার বাড়ানো হবে। এ ক্ষেত্রে সীমান্ত সড়ক নির্মাণের ওপরও বিশেষভাবে গুরাত্বারোপ করা হচ্ছে।

এই ব্যাপারে সরকারের পক্ষ থেকে যেসব প্রকল্প নেওয়া হয়েছে তার বাস্তবায়ন কাজ শিগগিরই শুরু করা হবে বলেও জানান বিজিবি মহাপরিচালক।

বিজিবি প্রধান বলেন, বিএসএফের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকায় সীমান্ত হত্যাকা- শূন্যের কাছাকাছি এসেছে।

তিনি বলেন, সীমান্তে মাদক পাচার ও চোরাচালানের ব্যাপারে বিজিবির জিরো টলারেন্সে আছে। আগামীতেও বিজিবির এই সুরক্ষা ব্যবস্থা অটুট থাকবে। সীমান্তে মাদক পাচার ও চোরাচালান প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না।

এ সময় ভিন্ন প্রসঙ্গে কথা বলতে গিয়ে বিজিবি মহাপরিচালক বলেন, আগামী সংসদ নির্বাচনকে ঘিরে বেসরকারি প্রশাসনকে সহায়তার জন্য বিজিবি প্রস্তুত আছে। যখনই বিজিবির সহায়তা চাওয়া হবে তখনই মাঠপর্যায়ে কাজের জন্য নামা যাবে।

আরো পড়ুন–

সিরিয়ার গৃহযুদ্ধে অংশ নিয়েছে ৬৩ হাজারের বেশি রুশ সেনা
প্রিয়নবির স্মৃতি বিজড়িত মসজিদে নামিরা থেকে হজের খুতবা
মসজিদে নববীর অদূরে ঐতিহাসিক ৩ মসজিদ

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ