বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

মাদরাসায় চামড়া দেয়া নিয়ে প্রভাবশালী-এলাকাবাসীর বিরোধ, হামলা ভাঙচুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কোরবানির পশুর চামড়ার কম দাম নিয়ে যখন হাহাকার আর ক্ষোভ দানা বাঁধছে, তখন এই চামড়া কেনা নিয়ে বিরোধে তুলকালাম হয়ে গেল গাজীপুরের টঙ্গীতে।

জোরপূর্বক চামড়া বেচতে বাধ্য করার ঘটনায় এই বিরোধের সূত্রপাত। আর এর প্রতিক্রিয়ায় বেশ কিছু বাড়িঘর ও দোকান ভাঙচুর হয়েছে।

হামলাকারীরা বেশ কিছু ককটেল বিস্ফোরণ ঘটিয়েও আতঙ্ক তৈরি করে বলে জানিয়েছেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও কাউকে আটক করা যায়নি এই প্রতিবেদন লেখা পর্যন্ত।

রবিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে মরকুন টেকপড়া কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে। এর পর থেকে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঈদের দিন কোরবানির পশুর চামড়া স্থানীয় মাদ্রাসায় দান করার সিদ্ধান্ত নেয় মসজিদ কমিটি। কিন্তু কমিটির এ সিদ্ধান্ত অমান্য করে মরকুন টেকপড়া এলাকার প্রভাবশালী সুজন ও বাবুল গ্রুপের লোকজন জোরপূর্বক কমদামে চামড়া কিনতে চায়।

এতে মসজিদ কমিটির লোকজন ও স্থানীয় মুসল্লিরা বাঁধা দিলে সুজনের পক্ষের লোকজন চাপাতি ও রামদা নিয়ে স্থানীয়দের ওপর হামলা চালায়।

শনিবার সন্ধ্যায়ও এঘটনার জের ধরে স্থানীয় এক দোকানীর সঙ্গে সুজনের পক্ষের লোকজনের মারামারি হয়। আর আজ বিকাল সাড়ে পাঁচটার দিকে কমপক্ষে ২০জন অস্ত্রধারী সন্ত্রাসী ও লাটিসোটা হাতে অর্ধশতাধিক লোকজন টেকপড়া কবরস্থান এলাকার বিভিন্ন বাসাবাড়ি ও দোকানপাটে হামলা চালায়। তারা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়।

এ সময় আতঙ্কগ্রস্ত হয়ে ব্যবসায়ীরা দোকানের শাটার বন্ধ করে দেয় এবং বাসাবাড়ির লোকজন মূল ফটক বন্ধ করে বাড়ির ভেতরে অবস্থান নেয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ