রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

আরপিও সংশোধন নিয়ে আলোচনা শুরু, আবারো বৈঠক বৃহস্পতিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ১৯৭২ সংশোধন নিয়ে আলোচনা শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে কোন কোন ধারায় পরিবর্তন আসছে তা এখনো বলা যাচ্ছে না। এ নিয়ে আগামী ৩০ আগস্ট (বৃহস্পতিবার) পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে।

রোববার (২৬ আগস্ট) সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত আরপিও সংশোধন নিয়ে ইসির ৩৫তম বৈঠক শেষে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান।

বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা। রফিকুল ইসলাম জানান, আরপিও সংশোধনীর বিষয়ে আলোচনা শুরু হয়েছে।

পাশাপাশি আগামী নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিষয়েও থাকছে আলোচনায়। এ নিয়ে পরবর্তী বৈঠক ৩০ আগস্ট অনুষ্ঠিত হবে। কয়েকটি বৈঠকের পর সিদ্ধান্ত হবে কোন কোন ধারা পরিবর্তন আনা হবে।

‘এরপর প্রস্তাবিত ধারাগুলো আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। আইন মন্ত্রণালয় সবকিছু ঠিক ঠাক করে পাঠাবে সংসদে। সেখানে এটি পাস হলে আইনে পরিণত হবে।’

বর্তমান সরকারের মেয়াদে আরপিও সংশোধনের খুব একটা সুযোগ থাকছে না। আগামী ৯ সেপ্টেম্বর সংসদের অধিবেশন শুরু হচ্ছে। বলা হচ্ছে, এই অধিবেশনই বর্তমান সরকারের বিদায়ী অধিবেশন।

এ বিষয়ে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, আগামী অধিবেশনে-ই প্রস্তাবগুলো পাঠানো সম্ভব হবে কি-না তা নিশ্চিত করা যাচ্ছে না।

আরো পড়ুন–

সিরিয়ার গৃহযুদ্ধে অংশ নিয়েছে ৬৩ হাজারের বেশি রুশ সেনা
প্রিয়নবির স্মৃতি বিজড়িত মসজিদে নামিরা থেকে হজের খুতবা
মসজিদে নববীর অদূরে ঐতিহাসিক ৩ মসজিদ

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ