রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

সরকারি অফিস খুলছে আগামীকাল রোববার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঈদুল আজহার ছুটি শেষে রবিবার খুলছে সরকারি অফিস। এবার ২১-২৫ আগস্ট পর্যন্ত পাঁচদিন ঈদের ছুটি ছিল সরকারি চাকরিজীবীদের।

গত বুধবার সারাদেশে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হয়েছে। তার আগেরদিন মঙ্গল ছিল। ঈদের পরদিন বৃহস্পতিবারও ছিল ছুটি। আর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিন মিলে টানা পাঁচদিন ছুটি কাটাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

পরিবার-পরিজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রেল, সড়ক ও নৌপথে রাজধানী ঢাকা ছেড়েছেন অগণিত মানুষ।

এসব মানুষেরা শনিবার থেকে ঢাকায় ফিরতেও শুরু করেছেন তারা। তবে ফিরতি মানুষের সংখ্যা অত্যল্প হওয়ায় যানজটের শহর ঢাকা এখনও অনেকটাই ফাঁকা। সপ্তাহের মাঝামাঝি এসে আবার সেই চিরচেনা রূপ ফেরত পাবে রাজধানী।

এদিকে ঈদ শেষে রবিবার সরকারি অফিস খুললেও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি কম থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ছুটির আমেজ কাটিয়ে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়সহ বিভিন্ন সরকারি অফিসে দুই একদিন পরই কর্মচাঞ্চল্য ফিরে আসবে।

আরো পড়ুন–

সিরিয়ার গৃহযুদ্ধে অংশ নিয়েছে ৬৩ হাজারের বেশি রুশ সেনা
প্রিয়নবির স্মৃতি বিজড়িত মসজিদে নামিরা থেকে হজের খুতবা
মসজিদে নববীর অদূরে ঐতিহাসিক ৩ মসজিদ

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ