রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

খালেদা জিয়াকে ‘গণতন্ত্রের সৎ মা’ বললেন ইনু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: বিএনপি চেয়াপারসন খালেদা জিয়াকে ‘গণতন্ত্রের সৎ মা’ হিসেবে আখ্যায়িত করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বলেছেন, ‘খালেদা জিয়া গণতন্ত্রের মা নন, তিনি আসলে জঙ্গি ও রাজাকারতন্ত্রের মা আর গণতন্ত্রের সৎমা।’

শুক্রবার সকালে কুষ্টিয়ার ভেড়ামারায় নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীর সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন ইনু।

জাসদ সভাপতি বলেন, বিএনপি গণতন্ত্র নিয়ে মাথা ঘামাচ্ছে না। আসলে দণ্ডিত ও সাজাপ্রাপ্ত খালেদার নিঃশর্ত মুক্তির দাবিতে হইচই করছে বিএনপি। এটি এমন একটি দল যে দলের সঙ্গে গণতন্ত্র শব্দটি যায় না।

তথ্যমন্ত্রী বলেন, গণতন্ত্র হত্যা, নির্বাচন বানচাল করা ও খুনিদের রক্ষা করাই বিএনপির একমাত্র কাজ।

এ সময় ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ, জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপনসহ জাসদ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন– সিরিয়ার গৃহযুদ্ধে অংশ নিয়েছে ৬৩ হাজারের বেশি রুশ সেনা

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ