রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

ছাগলের চামড়া বিক্রি হচ্ছে ২০-৩০ টাকায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যশোরের মণিরামপুর থানায় একটি ছাগলের চামড়া ২০ টাকায় বিক্রি হচ্ছে। আর একটু বড় বা ভালো ছাগলের চামড়া হলে ৩০ টাকায় বিক্রি হচ্ছে বলে জানান স্থানীয় চামড়া ব্যবসায়ীরা।

স্থানীয় খুচরা চামড়া ব্যবসায়ীরা বলছেন,  তারা চামড়ার পাইকারদের কাছে বেশি দামে চামড়া বেচতে পারবে না। যে দামে কিনে নিয়ে যাচ্ছেন সে দামেই বিক্রি করতে পারবে কিনা সন্দেহ আছে তাদের। তাই চামড়ার দাম বেশি দিতে পারছেন না তারা্  এদিকে বরিশালেও মৌসুমি চামড়া ব্যবসায়ীরা একই কথা বলছেন।

প্রতি কুরবানি ঈদকে ঘিরে তিনি এই ব্যবসা করেন। বিগত বছরগুলোতে সীমিত লাভ নিয়ে ঘরে ফিরলেও এবার পুরোটাই লোকসান হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। কেনা, যাতায়াতসহ সব খরচ মিলিয়ে চামড়া প্রতি যে খরচ পড়েছে স্থানীয় আড়তদাররা কিনছেন তার থেকে অনেক কম দামে।

বরিশাল মহানগরী এলাকায় এবার মৌসুমি চামড়া ব্যবসায়ের সঙ্গে জড়িত সকলের অবস্থা একই। ঈদ-উল-আজহায় লাভের আশায় শহরের বিভিন্ন অলিগলি এবং গ্রাম থেকে কুরবানির পশুর চামড়া ক্রয় করে চামড়াপট্টিতে বিক্রি করেন। এবারও চামড়াপট্টিতে এসেছেন কিন্তু লোকসানে চামড়া বিক্রি করে হতাশ সকলেই।

তবে মৌসুমি ব্যবসায়ীরা ঢাকার ট্যানারি মালিকদের নির্ধারণ করা মূল্য এবং স্থানীয় আড়তদারদের সিন্ডিকেটকে দুষছেন।

আরও পড়ুন: চামড়ার বাজার ছিল মন্দা

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ