রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

বায়তুল মুকাররমে ঈদের জামাতে শান্তি ও সমৃদ্ধি কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ত্যাগ আর আনন্দে সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ঈদুল আজহা উপলক্ষ্যে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে সকাল ৭ টায় প্রথম জামাত শেষ হয়েছে। জামাতে ইমামতি করেন মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা মুহিবুল্লাহিল বাকী নদভী।

এছাড়া দ্বিতীয় জামাত সকাল ৮টায়। দ্বিতীয় জামাতে ইমামতি করেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক ড. মাওলানা মুশতাক আহমাদ।

অপরদিকে, দেশের প্রধান ঈদ জামাত বুধবার সকাল ৮টায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হয়।

নামাজ শেষে মোনাজাতে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। মুসল্লিরা কোলাকুলি করে পারস্পরিক সৌহার্দ্য বিনিময় করেন।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে আরও ৪টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। তৃতীয় জামাত সকাল ৯টা, চতুর্থ জামাত সকাল ১০টা এবং পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

তৃতীয় জামাতে মহাখালী হাসাইনিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল ড. মাওলানা নজরুল ইসলাম আল মা‘রুফ, চতুর্থ জামাতে ইসলামিক ফাউন্ডশনের মুফতী মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ এবং পঞ্চম ও সর্বশেষ জামাতে ইমাম থাকবেন ইসলামিক ফাউন্ডশনের উপপরিচালক মাওলানা মুহাম্মদ আবদুর রব মিয়া আল বাগদাদী।

প্রতি বছরের ন্যায় ইসলাম ধর্মাবলম্বীরা হিজরি জিলহজ মাসের ১০ তারিখ ঈদুল আজহা পালন করে আসছেন। সারা দেশজুড়ে ধর্মপ্রাণ মুসলিমরা মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় আজ পশু কোরবানি করবেন। ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে উদযাপন করবেন ইসলাম ধর্মের অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসব।

কুরবানির পশুর চামড়া কী করবেন?

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ