রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

জামিনে মুক্তি পেলেন আরও ৯ শিক্ষার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের সময় সংঘাত, ভাঙচুর, উসকানি ও পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে করা মামলায় গ্রেফতার হওয়া ৯ শিক্ষার্থী জামিনে মুক্তি পেয়েছেন।

আজ সোমবার সকাল সাড়ে আটটার দিকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাঁরা মুক্তি পান। এ নিয়ে গত দুদিনে ১৮ জন শিক্ষার্থী কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

বাড্ডা থানা এলাকা থেকে গ্রেপ্তার হওয়া সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ছাত্র জাহিদুল হক, একই বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র নূর মোহাম্মদ, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের ছাত্র এ এইচ এম খালেদ রেজা, একই বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র রেদওয়ান আহমেদ, একই বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র রাশেদুল ইসলাম, ভাটারা থানা এলাকা থেকে গ্রেপ্তার হওয়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র শাখাওয়াত হোসেন, একই বিশ্ববিদ্যালয়ের বিবিএ তৃতীয় বর্ষের ছাত্র আজিজুল করিম, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) বিবিএ চতুর্থ বর্ষের ছাত্র সিহাব শাহরিয়ার ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র তরিকুল ইসলাম।

ঢাকা কেন্দ্রীয় করাগারের ডেপুটি জেলার মোহাম্মদ জাহিদুল আলম জানান, নয়জনের জামিননামা বুঝে পাওয়ায় মুক্তি দেওয়া হয়েছে। কারাগারে বন্দী অন্য শিক্ষার্থীদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, জামিনের কাগজপত্র হাতে পেলে তাঁদেরও ছেড়ে দেওয়া হবে।

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

অারএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ