রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

চামড়া নিয়ে অসাধু বাণিজ্য বন্ধের আহ্বান কওমী ফোরামের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুরবানির চামড়া নিয়ে অসাধু বাণিজ্য বন্ধ করার আহ্বান জানিয়েছে কওমী ফোরাম। আজ (সোমবার) সকাল ১১টায় রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটে কওমী ফোরামের উদ্যাগে ‘চামড়ার মূল্য কমানোর প্রতিবাদে’ আয়োজিত সংবাদ সম্মেলনে ফোরামের নেতাকর্মীরা এ আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, কুরবানির অংশ ও গরিবের হক এই চামড়া নামমাত্র মূল্য দিয়ে লুটে নেয়ার চক্রান্ত দিনদিন বৈধতা পাচ্ছে এবং এই চক্রান্ত রুখে দাঁড়ানোর কার্যত কোনো পদক্ষেপ সরকারের পক্ষ থেকে গ্রহণ করা হচ্ছে না।

তারা বলেন, পোশাক শিল্পের পর আমাদের অর্থনীতিতে সবচেয়ে সম্ভাবনাময় খাত চামড়াশিল্প। সম্ভাবনাময় চামড়াশিল্পের দ্রুত বিকাশের স্বার্থে কোরবানির চামড়া নিয়ে অসাধু বাণিজ্য বন্ধ করতে হবে। অন্যথায় মাদরাসা শিক্ষা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি  চামড়া শিল্পও ক্ষতিগ্রস্থ হবে।

এসময় তারা যৌক্তিক জায়গা থেকে চামড়ার মূল্য পুন:রায় নির্ধারণ করতে সরকারের প্রতি আহ্বান জানান।

নেতাকর্মীরা বলেন, আর আমরা মনে করি, এসব অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে রাষ্ট্রীয় পদক্ষেপের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলা সময়ের দাবী।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মুফতি সাাখাওয়াত হোসাইন রাজী, মাওলানা হাসান জামীল, মাওলানা রুহুল আমীন সাদী, মুফতী এনায়েতুল্লাহ, মাওলানা গাজী ইয়াকুব, শায়খ উসমান গনি, মুফতী রিজওয়ান রফিকী, মাওলানা ওয়ালী উল্লাহ আরমান, মুফতী শামসুদ্দোহা আশরাফী, মুফতী জাকারিয়া সিদ্দিকী, মুফতী তোফায়েল গাজালী প্রমুখ৷

আরও পড়ুন-

চামড়া ও আমরা
কুরবানির পশুর চামড়া কী করবেন?
মাদরাসায় কুরবানির চামড়া সংগ্রহ; একটি বিকল্প প্রস্তাব

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ