শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ১০ আশ্বিন ১৪৩৩ ।। ১৪ রবিউস সানি ১৪৪৮


হজে গিয়ে বাংলাদেশি মৃত্যুর সংখ্যা বেড়ে ৪৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প‌বিত্র হজ শুরুর প্রাক্কা‌লে আরও পাঁচ বাংলা‌দেশি হজযাত্রীর মৃত্যু হয়ে‌ছে। এ নি‌য়ে প‌বিত্র হজ পালন কর‌তে গি‌য়ে মোট ৫১ জ‌ন মারা গেলেন।বাংলা‌দেশ হজ মে‌ডি‌কেল টি‌ম সূত্রে এ তথ্য জানা যায়।

এদি‌কে ধর্ম মন্ত্রণাল‌য়ের হজ বু‌লে‌টিন সূ‌ত্র জানায়, গতকাল শুক্রবার পর্যন্ত মোট ৪৬ জ‌নের মৃত্যু হয়। তা‌দের ম‌ধ্যে ৩৮ জন পুরুষ ও ৮ জন নারী র‌য়ে‌ছেন। তন্ম‌ধ্যে মক্কায় ৩৮, ম‌দিনায় ৬ ও জেদ্দায় ২ জন।

ত‌বে সর্ব‌শেষ যারা মারা গে‌ছেন তা‌দের প‌রিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ বছর হজযাত্রী ও হজ ব্যবস্থাপনা কমিটির সদস্যসহ মোট ১ লাখ ২৭ হাজার ২৭৫ জন সৌদি আবর গেছেন। হজ অফিসের তথ্য অনুযায়ী, চলতি বছরের হজ ফ্লাইট শুরু হয় গত ১৪ জুলাই। বিমানের হজ ফ্লাইট শেষ হয় গত বুধবার।

পবিত্র হজ পালিত হবে আগামী ২০ আগস্ট। ফিরতি হজ ফ্লাইট আগামী ২৭ আগস্ট শুরু হয়ে চলবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত।

লাখো মুসলমান মিনায়, কাল আরাফায় অবস্থান

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ