শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, গন্তব্য মালয়েশিয়া-চীন যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ উদ্ধার ইসরায়েলি বাহিনী লেবাননে থাকা অবস্থায় যুদ্ধবিরতি ‘অর্থহীন’ : হিজবুল্লাহ মালয়েশিয়ায় ১১৮ অবৈধ বাংলাদেশি আটক উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন চায় ইউজিসি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

বিএনপির সঙ্গে ‘সংলাপের’ সময় জানালো ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ নির্বাচনের আগে সংলাপ নিয়ে বিএনপির দাবি প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এই নির্বাচন (একাদশ) নয়, পরবর্তী নির্বাচনের আগে সংলাপ হতে পারে।

নির্বাচনকালীন সরকার রুটিন মাফিক দায়িত্ব পালন করবে, সরকারের মন্ত্রিপরিষদ, পুলিশ প্রশাসন সব কিছুই থাকবে নির্বাচন কমিশনের (ইসি) অধীনে।

রোববার (১৯ আগষ্ট) ঘরমুখো মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্নে করতে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সব কথা বলেন তিনি।

পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। নির্বাচনকালীন সরকারের হাতে কোনো ক্ষমতা থাকবে না।

বিএনপি সংবিধান মানে না, আইন মানে না, আদালত মানে না, বিচার মানে না, কিছুই না। বিএনপি জানে আগামী নির্বাচনে তারা হেরে যাবে। তাই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অজুহাত খুঁজছে।

আগামী নির্বাচনে হেরে যাওয়ার আশঙ্কায় নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য অযুহাত দিচ্ছে বিএনপি উল্লেখ করে তিনি বলেন, এ নির্বাচনকে কেন্দ্র করে ২০১৪ সালের মত ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করতে চায় বিএনপি।

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়ক্লিক

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ