রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

এটিএম বুথে পর্যাপ্ত টাকা সরবরাহের নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঈদের ছুটিতে ব্যাংকের এটিএম বুথে পর্যাপ্ত টাকা সরবরাহের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

পাশাপাশি পয়েন্ট অব সেল এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নিরবচ্ছিন্ন লেনদেনের ক্ষেত্রে কিছু নির্দেশনা দেয়া হয়েছে।

রোববার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ এ নির্দেশনা জারি করে। এটিএম বুথের ক্ষেত্রে সার্বক্ষণিক সেবা নিশ্চিত করার নির্দেশ দেয়া হয় এতে।

বুথে কোনো ধরনের কারিগরি ত্রুটি দেখা দিলে দ্রুত সমাধান করতে হবে। এছাড়া বুথে পাহারাদার মোতায়েন ও অন্যান্য নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নির্দেশনায় আরো বলা হয়, পয়েন্ট অব সেলের ক্ষেত্রে জালিয়াতি রোধে গ্রাহককে সচেতন করতে হবে। মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী সব ব্যাংক এবং তাদের সাবসিডিয়ারি কোম্পানিকে নিরবচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করতে হবে।

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ