রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

'কোন মহাসড়কে খানাখন্দ নেই, সাময়িক যানজট হচ্ছে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোনো মহাসড়কে খানাখন্দ নেই, তবে কিছু জেলা সড়কে খানাখন্দ রয়েছে। এবার সাময়িক যানজট হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

শনিবার (১৮ আগস্ট) বিকালে যাত্রাবাড়ী বাস টামিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ‘কোনো মহাসড়কে খানাখন্দ নেই, কিছু জেলা সড়কে খানাখন্দ রয়েছে। কারণ রাস্তায় উন্নয়নমূলক কাজ চলছে, যে কারণে একটু যানজট হচ্ছে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেন, ‘কোথাও কোথাও গাড়ি বিকল হয়ে গেলে সাময়িক যানজট হচ্ছে। কিন্তু পার্মানেন্টলি এবার আশা করি তেমন একটা যানজট হবে না।’ পশুবাহী গাড়ি ধীর গতিতে চলে বলে মহাসড়কে অস্থায়ী যানজট সৃষ্টি হয় বলে তিনি জানান।

তিনি আরও বলেন, ‘ঢাকার চারপাশে যানজট প্রবণ এলাকায় ঈদের তিন দিন আগে থেকে যানজট নিয়ন্ত্রণে র‍্যাব মোতায়েন থাকবে। এছাড়াও পশুবাহী যান চলাচলে যানবাহনে কিছুটা ধীরগতি হলেও আগামী বছর থেকে যানজট থাকবে না।’

আগামী ডিসেম্বরে তিনটি সেতু হওয়ার পর আগামী বছর ঢাকা, চট্টগ্রাম এবং টাঙ্গাইল সড়কে কোনো যানজট হবে না বলেও জানান তিনি।

এ সময় মহাসড়কে নিরাপদ ভ্রমণের জন্য ওবায়দুল কাদের বেশ কিছু বাস কাউন্টার পরিদর্শন করেন এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

ব্যবসার হিসাব নিয়ে জটিলতা আর নয় (কল- 01771 403 470) ক্লিক করুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ