রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী আর নেই। বৃহস্পতিবার (১৬ আগস্ট) বিকালে দিল্লির এআইএমস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ‘গভীর শোকের সঙ্গে জানাচ্ছি যে সাবেক প্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ী আজ (১৬ আগস্ট) বিকাল ৫টা ৫ মিনিটে মারা যান। দুর্ভাগ্যজনকভাবে বিগত ৩৬ ঘণ্টায় তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হয়। এই অবস্থায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। আমাদের সর্বাত্মক চেষ্টা সত্ত্বেও তার মৃত্যু ঘটে।’

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন অটল বিহারী বাজপেয়ী। ৯ সপ্তাহ ধরে এইমস-এ চিকিৎসাধীন ছিলেন তিনি।

মঙ্গলবার থেকে তার শারীরিক পরিস্থিতির আরও অবনতি হয়। ফুসফুস ও অন্ত্রে সংক্রমণ ছড়িয়ে পড়ে। ডায়াবেটিসে আক্রান্ত বাজপেয়ীর একটি কিডনি দীর্ঘদিন ধরেই বিকল। শুধুমাত্র একটি কিডনি কাজ করছিল। এই পরিস্থিতিতে চিকিৎসা পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এক পর্যায়ে তাকে লাইফসাপোর্টে নেয়া হয়

সূত্র : হিন্দুস্তান টাইমস

ব্যবসার চিন্তা, হিসাবের জটিলতা? ক্লিক করুন

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ