শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ১৯ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নাটোরে অগ্নিকাণ্ডে মাদরাসা পুড়ে ছাই, অক্ষত কুরআনের ২৫টি কপি খুলনায় স্কুলছাত্রী গুলিবিদ্ধ দেলাওয়ার হোসাইন সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলু: ডিবি আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাল সৌদি সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪৪  জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকীতে সুনামগঞ্জে খেলাফত মজলিসের আলোচনা সভা ধর্মান্তরের ঝুঁকি মোকাবিলায় মক্তবব্যবস্থা জোরদারের আহ্বান জমিয়তে উলামায়ে হিন্দের বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮ জুমার খুতবায় পাকিস্তানি স্কলার আলেমের হার্ট অ্যাটাক যোগ্য নেতৃত্ব ছাড়া সমাজ পরিবর্তন সম্ভব নয়: গাজী আতাউর রহমান

ট্রাম্প ইস্যুতে কাতারের আমিরকে এরদোগানের ফোন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কের দুটি পণ্যের ওপর আমেরিকার শুল্ক বৃদ্ধির পর দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগান ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি টেলিফোনে আলাপ করেছেন।

সোমবার তাদের মধ্যে এই আলাপ হয় বলে তুর্কি প্রেসিডেন্ট অফিসের বরাত দিয়ে তুরস্কের প্রভাবশালী গণমাধ্যম ইয়ানি শাফাক খবর প্রকাশ করেছে।

দুই নেতা দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিভিন্ন ইস্যু নিয়ে আলাপ করেছেন। দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে ভবিষ্যতে দুই দেশ আরও আন্তরিক হতে সচেষ্ট থাকবে।

উল্লেখ্য, সম্প্রতি ইরানের ওপর অর্থনৈতিক অবরোধ আরোপের পর আমেরিকা তুরস্কের স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর আমদানি শুল্ক বৃদ্ধি করেছে। এর আগে কাতারের ওপর

সৌদিসহ কয়েকটি আরব রাষ্ট্র অবরোধ আরোপ করলে তুরস্ক দেশটির পাশে দাঁড়িয়েছিল।

ইরানের ওপর অবরোধ আরোপ ও তুরস্কের দুটি পণ্যে শুল্ক বৃদ্ধি করেছে আমেরিকা। এমন উত্তেজনার মধ্যে প্রভাবশালী এই দুই নেতার ফোনালাপ।

রোহিঙ্গা পরিণতির দিকে যাচ্ছে কি আসামের ৪০ লাখ মুসলিম?

ব্যবসার হিসাব এখন হাতের মুঠোয় (কল- 01771 403 470) ক্লিক করুন

-আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ