শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নারীদের জন্য হাতিমে প্রবেশের সময়সূচি ও নির্দেশনা প্রকাশ ‘বন্দে মাতরম’ মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী: মাওলানা আরশাদ মাদানী হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে আমিরে মজলিস রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

আজ মন্ত্রীসভায় উঠতে পারে কওমি মাদরাসা শিক্ষা আইন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মন্ত্রীসভার বৈঠকে উঠতে যাচ্ছে কওমি মাদরাসা শিক্ষা আইন। সোমবার (১৩ আগস্ট) খসড়া অনুমোদনের জন্য উঠবে বলে জানা গেছে।

গত বছর ১১ এপ্রিল গণভবনের বাংলাদেশের শীর্ষ আলেমদের উপস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমি শিক্ষা ব্যবস্থার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসকে মাস্টার্সের (স্নাতকোত্তর ডিগ্রি) ঘোষণা দেন। পাবলিক বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ ও আরবি সাহিত্য- এ দুই বিষয়ে মাস্টার্সের মর্যাদা পাবে দাওরায়ে হাদিস।

এ সংক্রান্ত আইনের খসড়া অনুমোদনের জন্য মন্ত্রিসভার সোমবারের (১৩ আগস্ট) বৈঠকের আলোচ্যসূচিতেও রাখা হয়েছে।

জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজকে এ বৈঠকের আলোচ্যসূচিতে রাখা হয়েছে কওমি মাদরাসা শিক্ষা আইন।

কওমী সনদের সরকারি স্বীকৃতি সম্পর্কিত আইনের খসড়া চূড়ান্ত

২০১৭ সালের ১১ এপ্রিল স্বীকৃতি ঘোষণার পর শিক্ষা মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে। এর আলোকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) উচ্চপর্যায়ের আলেমদের সঙ্গে কয়েক দফা বৈঠক কর এ সংক্রান্ত আইনের খসড়া চূড়ান্ত করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমমান দেওয়ার লক্ষ্যে বেফাক সভাপতি (পদাধিকার বলে) আল্লামা শফীর নেতৃত্বে ৩২ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সরকারের কোনো প্রতিনিধি রাখা হয়নি।

ব্যবসার হিসাব নিয়ে জটিলতা আর নয় (কল- 01771 403 470) ক্লিক করুন

দেশে দেশে তারুণ্যের জাগরণ, পিছিয়ে পড়ছে কি কওমি তরুণরা?

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ