বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

সিলেটে আরিফুলের বিজয় মিছিলে সংঘর্ষ, ছাত্রদলকর্মী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটের নবনির্বাচিত বিএনপি দলীয় মেয়র আরিফুল হক চৌধুরীকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণার পর ছাত্রদলের বিজয় মিছিলে দুই পক্ষের সংঘর্ষে এক ছাত্রদল কর্মী নিহতের খবর পাওয়া গেছে। আজ শনিবার রাত ৯টার দিকে নগরীর কুমারপাড়া মালঞ্চ কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় আরিফুল হক চৌধুরীকে বেসরকারিভাবে মেয়র ঘোষণা করেন সিলেটের রিটার্নিং অফিসার মো. আলীমুজ্জামান। এরপর ছাত্রদলের নেতাকর্মীরা বিজয় মিছিল নিয়ে আরিফের বাসার সামনে আসতে থাকেন। এ সময় ছাত্রদলের বিবদমান দুটি গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে।

কুমারপাড়া মালঞ্চ কমিউনিটি সেন্টারের সামনে শনিবার রাত সাড়ে ৯টার দিকে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ফয়জুর রহমান রাজু ও উজ্জ্বল আহমদ নামের দুই ছাত্রদলকর্মী মারাত্মক আহত হয়। তাদেরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে ফয়জুর রহমান রাজুকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আহত উজ্জ্বল আহমদকে হাসপাতালের নিউরো সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই ফারুক আহমদ  ফয়জুর রহমান রাজুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত দুই ছাত্রদল কর্মীকে হাসপাতালে আনা হলে ফয়জুর রহমান রাজুকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপর আহতের অবস্থা গুরুতর।

উল্লেখ্য, শনিবার বিকেলে সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিসিক নির্বাচনের রিটার্নিং অফিসার আলীমুজ্জামান স্থগিত হওয়া দুটি কেন্দ্রের ভোট গণনা শেষে আরিফুল হককে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত ঘোষণা করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরানকে ৬ হাজার ২০১ ভোটে হারিয়ে তিনি বেসরকারিভাবে সিলেটের নগর পিতা নির্বাচিত হন।

অারও পড়ুন: এক ফিলিস্তিনির করুণ অার্তনাদ

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ