শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় উপমহাদেশের একঝাঁক আলেম ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী হারালে প্রাণ পাখি অন্য দেশের অব্যবহৃত হজ কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আরবের গোলাপগঞ্জে শাহীন উদ্দিন আহমদ ৩য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জামিয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক মাহফিল কাল, প্রধান মেহমান আসজাদ মাদানী ‘শেখ হাসিনাকে দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, বাকি সিদ্ধান্ত ভারতের’ গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

এবার গুলিস্তানে যুবকের মাথায় উঠে গেল খাজাবাবা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর ব্যস্ততম গুলিস্তান এলাকায় খাজাবাবা পরিবহনের একটি বেপরোয়া বাস চাপায় অজ্ঞাতনামা এক যুবক (৩৫) নিহত হয়েছেন। দুর্ঘটনার পর পরই বাস রেখে চালক ও হেলপার পালিয়ে যায়।

রোববার বিকাল পৌনে ৩টার দিকে গুলিস্তানের জিরোপয়েন্ট এলাকায় হোটেল ইম্পেরিয়ালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পল্টন থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ওলিউর রহমান যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। বিকাল ৩টা ২০ মিনিটের দিকে ঢামেকের কর্তৃব্যরত চিকিৎসক ওই যুবককে মৃত ঘোষণা করেন। ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে যায়।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, নিহতের লাশ জরুরি বিভাগের মর্গে রাখা রয়েছে। তার পরনে ছিল লুঙ্গি ও চেক শার্ট।

আরও পড়ুন: শোলাকিয়ার চেয়ে বড় ঈদ জামাত আয়োজনের ঘোষণা শামীমের

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ