শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
অন্য দেশের অব্যবহৃত হজ কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদি আরবের গোলাপগঞ্জে শাহীন উদ্দিন আহমদ ৩য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জামিয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক মাহফিল কাল, প্রধান মেহমান আসজাদ মাদানী ‘শেখ হাসিনাকে দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, বাকি সিদ্ধান্ত ভারতের’ গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ ডায়াবেটিস প্রতিরোধে ইসলামের নির্দেশনা গাজীপুরে ট্রেন আটকে এলাকাবাসীর বিক্ষোভ শিক্ষাপ্রতিষ্ঠানে সহশিক্ষা বন্ধের আহ্বান জাতীয় মসজিদের খতিবের বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকা প্রকাশ নিজ দেশে সংবর্ধিত মসজিদে নববির রওজা মোবারকের একমাত্র চাবিরক্ষক

চুক্তিতে গাড়ি চালানোর দায়ে ৫ পরিবহনের নিবন্ধন বাতিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীতে চুক্তিতে গাড়ি চালানোর অপরাধে পাঁচটি পরিবহন কোম্পানির নিবন্ধন বাতিল করেছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। বৃহস্পতিবার বিকেলে এসব পরিবহন কোম্পানির নিবন্ধন বাতিল করা হয়।

নিবন্ধন বাতিল করা পরিবহন কোম্পানিগুলো হচ্ছে আজমেরী পরিবহন, সুপ্রভাত পরিবহন, স্কাই লাইন পরিবহন, ডিএমকে পরিবহন ও গাবতলী-সদরঘাট (সাত নম্বর রোড) পরিবহন। ঢাকায় এসব কোম্পানির প্রায় ৫০০ বাস ও মিনিবাস চলাচল করে।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ বলেন, তদন্তে দেখা যায় এসব কোম্পানি মালিকের কাছ থেকে গাড়ি নিয়ে চুক্তিতে চালাচ্ছে। এ জন্য সমিতির সিদ্ধান্ত অনুযায়ী, তাদের নিবন্ধন বাতিল করা হয়েছে। তিনি জানান, সায়েদাবাদ, ফুলবাড়িয়া, মিরপুর ও মহাখালী এলাকায় মালিক-শ্রমিকদের চারটি দল পাহারা দিচ্ছে। যেসব পরিবহন চুক্তিতে গাড়ি চালাচ্ছে এবং ফিটনেস সনদ নেই, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, বেপরোয়া গাড়ি চালানো বন্ধ করতে বৃহস্পতিবার থেকে চালকদের সঙ্গে চুক্তিতে গাড়ি না চালানোর ঘোষণা দিয়েছে ঢাকা পরিবহন মালিক সমিতি। ফিটনেসবিহীন গাড়িও না চালানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। এ সিদ্ধান্ত অমান্য করা হলে সমিতির সদস্যপদ বাতিল করার কথাও বলা হয়। ঢাকায় শিগগিরই সিটিং সার্ভিস সেবা চালু হবে বলেও জানায় সমিতি।

আরও পড়ুন: কাল থেকে কোনও গাড়ি চুক্তিভিত্তিক চলবে না : মালিক সমিতি

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ