বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
ঘরমুখী মানুষের ঢলে গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর গ্রেফতার জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর

হেফজ বিভাগের শিক্ষকদের জন্য ১৪টি পরামর্শ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ হাফিজ
পাঠক

১. ছাত্রদের সকল পড়া শিক্ষকই শুনবেন। ছাত্র দিয়ে ছাত্রের পড়া শোনাবেন না।

২. সবক ও সবকের পারা একজন একজন করে শুনবেন। সাতসবক ও আমূখতা প্রয়োজনে একাধিকজনের একত্রে শুনতে পারেন।

৩. সবকের পারা শোনানোর জন্য নতুন সবক বন্ধ রাখবেন না। প্রয়োজনে সর্বোচ্চ একদিন বন্ধ রাখতে পারেন।

৪. ছাত্রের চেহারা, কান, মাথা ও স্পর্শকাতর কোন অঙ্গে বেত্রাঘাত করবেন না।

৫. রাগতাবস্থায় শাস্তি দেবেন না। ছাত্রকে শাস্তির উপযুক্ত হতে দেবেন না। বিশেষ পরিস্থিতি সৃষ্টি হলে কর্তৃপক্ষকে জানাবেন।

৬. ছাত্রের সাথে উত্তম ভাষায় কথা বলবেন। গালিগালাজ পর্যায়ের কোন শব্দ ব্যবহার করবেন না।

৭. ছাত্র দ্বারা কোন ধরনের শারীরিক খেদমত নিবেন না। এটা নোংরামী।

৮. বিশেষ প্রয়োজন ছাড়া ক্লাস চলাকালীন অবস্থায় মোবাইল ব্যবহার করবেন না।

৯. কর্তৃপক্ষের অনুমতি ছাড়া শিক্ষকের মোবাইল থেকে কোন ছাত্রকে ফোন করার সুযোগ দিবেন না।

১০. ছাত্রের অভিভাবকের সাথে আচার ব্যবহার ও সম্পর্কের ক্ষেত্রে হুশিয়ার থাকবেন। ব্যক্তিগত আদান প্রদান থেকে বিরত থাকবেন।

১১. সুন্নতের পাবন্দি করবেন। ক্লাসের উপযুক্ত পোষাক পরিধান করবেন। ছাত্রদের তরবিয়তের প্রতি বিশেষ নজরদারী করবেন।

১২. ঘুম, গোসল, খানা, নামাজের সময় ও আছরের পরের সময়ে ছাত্রদেরকে শিক্ষকের নেগরানির আওতায় রাখবেন।

১৩. প্রাতিষ্ঠানিক আইন-কানুনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন।

১৪. সব ধরনের লেনদেন পরিচ্ছন্ন রাখবেন।

(লেখকের ফেসবুক টাইমলাইন থেকে নেওয়া )

আরও পড়ুন: কিছু জরুরী শিক্ষা পরামর্শ

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ