বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

হাফেজদের জন্য আরবী ভাষাশিক্ষা বাধ্যতামূলক করেছে তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুজাহিদুল ইসলাম:  তুরস্কের ধর্মমন্ত্রনালয় দেশের সকল হাফেজদের জন্য আরবী ভাষাশিক্ষা গ্রহন করাকে বাধ্যতামূলক করার ঘোষণা দিয়েছে।তুরস্কের ধর্মমন্ত্রনালয়ের ধর্মীয় শিক্ষাসেবা-বিভাগের প্রধান কাদের দিনাজ বলেন, কুরআনের হিফজ ও তার মর্ম বোঝার মাঝে সমন্বয় সাধনের লক্ষেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তিনি আরো বলেন, এ সিদ্ধান্ত আগামী ডিসেম্বর হতে কার্যকর হবে।প্রাথমিকভাবে তুরস্কের ইস্তাম্বুল ও আনকারাসহ নয়টি রাজ্যের কুরআন হিফজের মারকাযগুলোতে চালু হবে।পরবর্তীতে তুরস্কজুড়ে এ আইন কার্যকর হবে।

দিনাজ বলেন, ধর্ম মন্ত্রনালয়ের এ পদক্ষেপের দ্বারা উদ্দেশ্য হলো-কুরআনের হাফেজদের আয়াত হিফজের পাশাপাশি কুরআনের অর্থ ও মর্ম বুঝতে সক্ষম করা এবং এ লক্ষ্য বাস্তবায়নে আরবী ভাষাশিক্ষা কোর্সের ব্যবস্থা করা হবে।

উল্লেখ্য,প্রতিবছর গ্রীষ্মে ধর্ম মন্ত্রনালয়ের তত্বাবধানে তুরস্কজুড়ে কুরআন হেফজ করার প্রতিষ্ঠানগুলো শিশু, কিশোর, যুবক এমনকি বৃদ্ধদের জন্য কুরআন শিক্ষার বিশেষ আয়োজন করে থাকে।

সূত্রঃতুর্ক পোস্ট

আরও পড়ুন: টানা ২৮ দিন ফজরের জামাতে অংশ নিলেই মাউন্টেন বাইক!

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ