বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, নিহত ৮২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটন কেন্দ্র বালি দ্বীপের কাছে লমবোক দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে ৮২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অর্ধশতাধিক মানুষ।

এক সপ্তাহ আগে দ্বীপটিকে কাঁপিয়ে দেওয়ার পর রোববার (৬ আগস্ট) আবারও ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানা, রিখটার স্কেলে কম্পনটির মাত্রা ছিল ৭। এরপর সুনামি সর্তকতাও জারি করা হয়।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ওই ভূমিকম্পের পর আতঙ্কিত হয়ে লোকজন ছোটাছুটি শুরু করে। ভূমিকম্পের পর আরও দু’টি পরাঘাত লোকজনকে রীতিমত আতঙ্কিত করে তোলে।

উদ্ধারকর্মীরা সংবাদমাধ্যমকে জানান, ভূমিকম্পে পর্যটন দ্বীপটির বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ সংযোগ।

এক সপ্তাহ আগে একই অঞ্চলে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পে কমপক্ষে ১৭ জনের প্রাণহানি ও দেড় শতাধিক মানুষ আহত হন। সেসময় পাহাড়ধস হয়ে দ্বীপটির বিভিন্ন এলাকায় কয়েকশ’ পর্যটক দীর্ঘ সময় আটকাও পড়েছিলেন, যদিও পরে তাদের উদ্ধার করা হয়।সূত্র : বিবিসি।

আরও পড়ুন:ফিলিস্তিনি চার সাংবাদিকের সাজা বাড়ালো ইসরায়েল

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ