বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

আসামের ৪০ লাখ মানুষকে কারাদণ্ড বা তাড়িয়ে দেয়া যাবে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসামের নাগরিকত্ব তালিকা থেকে বাদ পড়া ৪০ লাখ মানুষকে কারাদণ্ড বা দেশ থেকে তাড়িয়ে দেয়া যাবে না জানিয়েছেন এনআরসি সমন্বয়ক প্রতীক হাজেলা।

রোববার সুপ্রিম কোর্টের এই নির্দেশনার কথা মিডিয়াকে জানান তিনি।

প্রতীক হাজেলা জানান, এনআরসি ইস্যুতে আসাম সরকারের অবস্থান স্পষ্ট। তালিকা থেকে বাদ পড়াদের ব্যাপারে এখনই কোন পদক্ষেপ গ্রহণ করবে না প্রশাসন।

তিনি আরও জানান, চূড়ান্ত তালিকাকে চ্যালেঞ্জ করার সুযোগ পাবেন ভুক্তভোগীরা। সে ক্ষেত্রে, ফরেইনার ট্রাইব্যুনালে নাম অর্ন্তভূক্তির বিষয়ে মামলা করতে পারবেন তালিকা থেকে বাদ পড়া বাসিন্দারা।

bsofty.com

এনআরসি কর্তৃপক্ষের মতে, এটা দীর্ঘ এবং সময়সাপেক্ষ প্রক্রিয়া। এখনই এ নিয়ে কোনো সিদ্ধান্ত বা তাদের ওপর কোনো জলুম চাপানো যাবে না।

আসামের ৩ কোটি মানুষ ৬ কোটির বেশি তথ্য জমা দিয়েছেন। এর মধ্যে, আগস্টের ১ তারিখ প্রকাশ করা তালিকায় বাদ পড়েছে ৪০ লাখ মানুষ। মঙ্গলবার থেকে শুরু হবে নতুনভাবে নাম অর্ন্তভূক্তির আনুষ্ঠানিক প্রক্রিয়া বলে জানা গেছে।

আসামের এক মুসলিমের করুণ কাহিনী

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ