বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী

‘অস্ত্রসমর্পণ করলে সাধারণ ক্ষমা পাবে আইএস সদস্যরা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: আফগানিস্তানের জিহাদি গোষ্ঠী আইএস সদস্যদের মধ্যে যারা আত্মসমর্পণ করবে তাদের সাধারণ ক্ষমা পাবে বলে জানিয়েছে দেশটির নিরাপত্তাবাহিনী।

আফগান কর্মকর্তাদের বরাতে আল আরাবিয়া জানায়, আইএস যোদ্ধারা লড়াই ছেড়ে যদি সাধারণ জীবনে ফিরে যায় তাহলে তাদের প্রতি কোনো আইনি কঠোরতা বা ব্যবস্থা নেয়া হবে না।

দেশটির জাওজান প্রদেশে নিরাপত্তাবহিনীর হাতে সম্প্রতি ১৫০ এরও বেশি আইএস সদস্য ধরা পরার পর তারা এ ঘোষণা দিয়েছেন বলে জানা যায়।

কর্মকর্তারা বলছেন, আইএস সদস্যরা যদি সন্ত্রাসবাদ, নৃশংস হত্যা নিষ্ঠুরতা, ধর্ষণ ও হত্যার মতো অপরাধ থেকে বিরত থেকে সাধারণ জীবন যাপনে ফিরে গিয়ে অস্ত্র সমর্পণ করে তাহলে তাদের সাধারণ ক্ষমা করা হবে।

ক্লিক বিসফটি

এ দিকে যুদ্ধের কারণে হাজার হাজার বেসামরিক নাগরিককে দারযাব ও আশপাশের এলাকা থেকে স্থানান্তর করতে বাধ্য হয়েছে সরকার। এ এলাকাগুলোতে আইএস ঘাটি তৈরি করে সহিংসতা ও নানান অপরাধ ঘটিয়েছে বলে দবি নিরাপত্তাবাহিনীর।

জাওজান প্রাদেশিক সরকারের একজন মুখপাত্র মুহাম্মদ রেজা গফুরি বলেন, এ এলাকার কয়েকজন আইএস সদস্য ইতোমধ্যে আত্মসমর্পণ করেছে।

অন্য দিকে, কাবুলের বৈশ্বিক চাপ পশ্চিমী-সমর্থিত আফগান সরকার ও তেহরিকে তালেবানের মধ্যে আলোচনার জন্য ক্রমবর্ধমান প্রচেষ্টা বৃদ্ধি পেয়েছে।

সূত্র: আল-আরাবিয়া উর্দূ

সারাদেশে পালিত হচ্ছে ট্রাফিক সপ্তাহ

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ