মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাটের গাড়িতে দুর্বৃত্তদের হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা । রাত ১১ টায় রাজধানীর মোহাম্মদপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদারের বাসায় একটি ডিনার পার্টিতে অংশ নিয়ে ফেরার পথে তিনি এ হামলার শিকার হন।

বদিউল আলম মজুমদার জানান, রাত ১১ টায় তার বাসা থেকে বের হওয়ার পর বার্নিকাটের গাড়িতে কয়েকজন দুর্বৃত্ত ইটপাটকেল ছুড়ে। তারা গাড়ির পিছু পিছু ধাওয়া করে। হামলায় বার্নিকাটের গাড়ি চালক আহত হয়েছেন।

এসময় তার বাসায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাটের উপস্থিতিতে একটি পারিবারিক অনুষ্ঠান চলছিল।তিনি অধ্যাপক মজুমদারের বাসা থেকে বেরিয়ে যাওয়ার সময় তার গাড়িতেও হামলা করে একদল দুর্বৃত্ত— এমন অভিযোগ করেছেন বদিউল আলম মজুমদার নিজেই।

একটি গোয়েন্দা সূত্রে জানা গেছে, মার্কিন রাষ্ট্রদূত ছাড়াও বদিউল আলম মজুমদারের বাড়িতে ওই সময় ড. কামাল হোসেন,তার স্ত্রী হামিদা হোসেন, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হাফিজ উদ্দিন আহমেদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: টেলিভিশনগুলোকে সতর্কতা জানিয়ে সরকারের চিঠি

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ