বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী

আফগানিস্তানে জুমার নামাজে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানের জুমার নামাজ চলা অবস্থায় আত্মঘাতী বোমা হামরায় ২৫ মুসল্লি নিহত হয়েছেন। শুক্রবার এ ঘটনায় আরও ৪০ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। খবর ইয়ানি শাফাকের।

আবদুল্লাহ হজরত নামে দেশটির এক ঊধ্বর্তন সরকারি কর্মকর্তা বলেন, জরুরি উদ্ধারকর্মীরা মসজিদ প্রাঙ্গণ থেকে ২৫ জনের মরদেহ উদ্ধার করেছেন। আহত ৪০ জনকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।

এক প্রত্যক্ষদর্শী সংবাদমাধ্যমকে জানান, জুমার নামাজ আদায়ের সময় এক হামলাকারী বোমা বিস্ফোরণ ঘটায়। এরপর যেখানে লোকজনসমবেত হয় সেখানে হামলা চালায় দ্বিতীয় হামলাকারী।

দেশটির পাকটিয়া প্রদেশের গার্ডেজ শহরে ওই মসজিদে ৬০ থেকে ৭০ জন মানুষ নামাজ পড়ছিল। এর মধ্যে দুজন সর্বশেষ প্রবেশ করেছিল বলে জানিয়েছে পুলিশ। ওই দুই ব্যক্তি হামলাকারী হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

হামলার পরপরই স্থানীয় জরুরি বিভাগের পক্ষ থেকে ২৫টি মৃতদেহ উদ্ধার করা হয়। অপর আহত ৪০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন: হিন্দের সওগাত নাও হে সিরিয়া!!

আরেএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ