বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের শিক্ষার্থী নির্যাতনে আম্মার ও শিবির নেতাদের শাস্তি চাইল শিক্ষক নেটওয়ার্ক অশ্লীলতা থেকে বাঁচার দোয়া জাতিসংঘে ভারতীয় কূটনীতিকের আরবি বক্তব্যে ফিলিস্তিনের প্রতি সংহতির বার্তা সৌদির বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টিসহ আকস্মিক বন্যার শঙ্কা মিঠামইনে পানিতে ডুবে প্রাণ গেল ভাই-বোনের মেট্রোরেলের নিরাপত্তা সুপারিশ বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি গঠন

ফিলিস্তিনি চার সাংবাদিকের সাজা বাড়ালো ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: চার ফিলিস্তিনি সাংবাদিকের সাজা বাড়িয়েছে ইসরায়েলের একটি আদালত। ওই সাংবাদিকদের আরও সাতদিন আটক রাখার নির্দেশ দিয়েছে সামরিক আদালত।

তাদের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন করতে ওই রায় দেয়া হয়েছে বলে জানানো হয়েছে। আটক চার সাংবাদিক হলেন আলা আল-রিমাওয়ি, মোহাম্মদ আলওয়ান, কুতাইবা হামদান, এবং হাসানি আনজাস।

বেসরকারি সংগঠন ফিলিস্তিন সোসাইটি প্রিসোনারস ক্লাব (পিপিএসএমও) একটি সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, ওই সাংবাদিকদের বিষয়ে তদন্ত সম্পন্ন করার জন্য আরও সাতদিন গ্রেফতার রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলছে, কোনো গ্রেফতারি পরোয়ানা ছাড়াই ইসরায়েলের সেনাবাহিনী দেশটির রামাল্লাহ শহরের পশ্চিম তীর থেকে ওই চার সাংবাদিককে গ্রেফতার করে।

ইসরায়েলি কর্তৃপক্ষ ২১ ফিলিস্তিনি সাংবাদিককে গ্রেফতার করেছে। এদের মধ্যে পাঁচজনকেই গ্রেফতার করা হয়েছে চলতি সপ্তাহে।

সূত্র: আল- আরাবিয়া

যে কারণে পাকিস্তানে ব্যর্থ ইসলামি দলগুলো


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ