রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

গাজীপুরের আলোচিত এসপি হারুনকে ঢাকায় বদলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুরের আলোচিত এসপি হারুনকে ডিএমপিতে বদলি করা হয়েছে। আর গাজীপুরে আনা হয়েছে চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহারকে।

গাজীপুর সিটি নির্বাচনের আগে এসপি হারুনকে প্রত্যাহারের দাবি জানিয়েছিল বিএনপি। কিন্তু সে সময় দলটির দাবি মানেনি সরকার। এসপি হারুনের বিরুদ্ধে নানা রকম অভিযোগ রয়েছে বিএনপির।

এসপি হারুন এর আগেও ঢাকা মহানগরে দায়িত্বে ছিলেন। তিনি দায়িত্বে থাকা অবস্থায় বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুকের ওপর হামলা করেছিলেন।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এসপি হারুনসহ ১২ জনকে বদলির আদেশ দেয়া হয়।

ময়মনসিংহের পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামকে কুমিল্লায় পাঠানো হয়েছে। কুমিল্লার পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেনকে পাঠানো হয়েছে ময়মনসিংহে।

পাবনার পুলিশ সুপার জিহাদুল কবিরকে চাঁদপুরের দায়িত্ব দেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তরের এআইজি শেখ রফিকুল ইসলামকে পাবনার এসপি করে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার সৈয়দ আবু সায়েমকে দিনাজপুরের এসপি করে পাঠানো হয়েছে। দিনাজপুরের পুলিশ সুপার মো. হামিদুর রহমানকে বদলি করা হয়েছে চট্টগ্রাম মহানগরের।

যশোরের পুলিশ সুপার মো. আনিসুর রহমানকে নারায়ণগঞ্জের পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে। যশোরে পাঠানো হয়েছে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মঈনুল হককে।

বরগুনার পুলিশ সুপার বিজয় বসাককে চট্টগ্রাম মহানগরে এবং চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মারুফ হোসেনকে বরগুনায় বদলি করা হয়েছে।

১১ জেলায় নতুন ডিসি

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ