শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জাতীয় তাফসির প্রতিযোগিতায় প্রথম মাহমুদুল হাসান ও নাঈমুর রহমান দেশব্যাপী নূরানী শিক্ষকদের পেশাগত উন্নয়নে নিবন্ধন শুরু করল শায়খুল কুরআন ফাউন্ডেশন মাওলানা আব্দুল গনী রহ. জীবন ও স্মৃতি গ্রন্থের মোড়ক উন্মোচন সোমবার দেশে ১২ শতাংশের বেশি শিক্ষার্থী পড়ে মাদরাসায়, বেশি কওমিতে মুসলিমদের ভোটার তালিকা থেকে বাদ দিচ্ছে মোদি সরকার: যুক্তরাষ্ট্রের সংস্থা তাবলিগ জামাত পাকিস্তানের নতুন আমির হলেন যিনি ফতুল্লায় চুলা জ্বালাতেই রান্নাঘরে আগুন, নারীসহ দগ্ধ ৪ হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা, চলছে গণনা

শিক্ষার্থীদের ‘রাজাকারের বাচ্চা’ বলে বিপাকে আ. লীগ নেতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভকারী শিক্ষার্থীদের ‘রাজাকারের বাচ্চা’ বলে বিপাকে পড়েছেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি ও আওয়ামী লীগ নেতা গোপীনাথ দাস।

বুধবার (১ আগষ্ট) দুপুরের দিকে চাষাড়া রাইফেল ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, বুধবার দুপুরের দিকে চাষাড়া রাইফেল ক্লাবের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করছিলেন। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের গালাগাল শুরু করেন গোপিনাথ দাস।

একপর্যায়ে তিনি শিক্ষার্থীদের ‘রাজাকারের বাচ্চা’ বলেও সম্বোধন করেন। এতে আন্দোলনরতরা এর তীব্র প্রতিবাদ জানালে তিনি আরও গালাগাল করতে থাকেন বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানায়, গোপীনাথ দাস শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে কটূক্তি করেছেন। তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছেন। এর প্রতিবাদ করলে তিনি শিক্ষার্থীদের ধমক দেন। এরপর শিক্ষার্থীরা কমান্ডার গোপীনাথের ওপর চড়াও হয় এবং মারমুখী হয়ে ওঠে। পরে গোপীনাথ তার ভুল স্বীকার করে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চান। এরপর শিক্ষার্থীরা শান্ত হয়।

এ সময় তাকে শিক্ষার্থীরা ক্ষমা চাওয়ার আহ্বান জানায়। কিন্তু তিনি এতে আরও উত্তেজিত হয়ে শিক্ষার্থীদের মারধরের হুমকি দেন।

পরে পরিস্থিতি আরও খারাপ হলে তিনি ক্ষমা চেয়ে স্থান ত্যাগ করেন।

আরও পড়ুন: ৭ দফা দাবিতে কালও বিক্ষোভ করবে শিক্ষার্থীরা

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ