রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

বাণিজ্যমন্ত্রীর গাড়ি উল্টোপথে ফিরিয়ে দিলো শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিরাপদ সড়ক নিশ্চিত করার দবিতে আন্দোলনে নামা শিক্ষার্থীরা উল্টোপথ দিয় শাহবাগ থেকে বাংলামোটর যাওয়ার সময় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের গাড়িকে ফিরে যেতে বাধ্য করল।

বুধবার বেলা দেড়টার দিকে শাহবাগে এমন ঘটনা ঘটে। পরে বাণিজ্যমন্ত্রী গাড়ি থেকে নেমে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।

রোববার কুর্মিটোলায় বাস চাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার পর বিচারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। পরে এ নিয়ে নৌমন্ত্রী শাজাহান খান হাস্যমুখে দেয়া জবাব নিয়ে সবমহলে সমালোচনার ঝড় উঠে।

যে কারণে শিক্ষার্থীরা দায়ী বাস চালকের বিচারের পাশাপাশি নৌমন্ত্রীকে ক্ষমা চেয়ে পদত্যাগ দাবিতে বিক্ষোভ করছে।

কর্মসূচির অংশ হিসেবে বুধবার রাজধানীর টঙ্গী, উত্তরা, যাত্রাবাড়ী, শনির আখড়া, মৎস্য ভবন মোড়ের পাশাপাশি শাহবাগে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

সড়ক বন্ধ থাকা অবস্থায় শাহবাগ থেকে উল্টো পথ দিয়ে গাড়ি নিয়ে বাংলামোটরের দিকে যাচ্ছিল বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের গাড়ি। এ সময় তার পুলিশ প্রটোকলের গাড়িও ছিল। আর আইন লঙ্ঘন করে উল্টো পথ দিয়ে গাড়ি নিয়ে আসায় মন্ত্রীকে ফিরিয়ে দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

গাড়ি ছেড়ে দেওয়ার অনুরোধ করলে তারা স্লোগান দেয় আইন সবার জন্য সমান। এরপর তোফায়েল আহমেদ ও তার প্রটোকলের থাকা পুলিশের গাড়ি শাহবাগের দিকে ফিরে যায়।

সড়ক দুর্ঘটনায় শাস্তি বেড়ে আইন, মন্ত্রণালয়ের ভেটিং


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ