শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নারীদের জন্য হাতিমে প্রবেশের সময়সূচি ও নির্দেশনা প্রকাশ ‘বন্দে মাতরম’ মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী: মাওলানা আরশাদ মাদানী হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে আমিরে মজলিস রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

ছাত্রলীগের সভাপতি শোভন, সম্পাদক রাব্বানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রেজানুল হক চৌধুরী শোভন। সাধারণ সম্পাদক হয়েছেন গোলাম রাব্বানী।

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার রাতে এসব কমিটি ঘোষণার কথা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। সভাপতির পক্ষে কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সভাপতি হিসেবে অর্পিত ক্ষমতা বলে আগামী দুই বছরের জন্য বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি অনুমোদন করেন। সেই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটিরও অনুমোদন করেন তিনি।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হয়েছেন সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক হয়েছেন সঞ্জিত চন্দ্র দাস।

ঢাকা মহানগর উত্তরে সভাপতি হয়েছেন মো. ইব্রাহিম ও সাধারণ সম্পাদক হয়েছেন সাইদুর রহমান হৃদয়।

ঢাকা মহানগর দক্ষিণে সভাপতি হয়েছেন মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক হয়েছেন মো. জোবায়ের। গঠনতন্ত্র অনুযায়ী ছাত্রলীগের কমিটির মেয়াদ দুই বছর।

জাল ভোটের ভিডিও ধারণ করায় সাংবাদিক পেটাল ‘পুলিশ-ছাত্রলীগ’

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ