রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

আরিফুল হক চৌধুরীকে জমিয়তের অভিনন্দন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সর্বপ্রকার উদ্বেগ, উৎকণ্ঠার মধ্য দিয়ে আধ্যাত্মিক রাজধানী সিলেট মহানগরের জনগণ তাদের মূল্যবান ভোট দিয়ে ২০ দলীয় জোটের মেয়রপ্রার্থী আরিফুল হক চৌধুরীকে বিজয়ী করেছেন। সিলেট মহানগর জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ তাকে অভিনন্দিত করেছে। নগরবাসীর প্রতিও জানিয়েছে সানন্দ অভিনন্দন।

দলটি এক সম্মিলিত বিবৃতিতে নির্বাচন কমিশন এবং নির্বাচনে নিয়োজিত প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দকে ধন্যবাদ জানিয়ে সিলেটের জনগণের মতামতের মূল্যায়ন করে সিলেট সিটি কর্পোরেশন এর নির্বাচন সুসম্পন্ন করায় অভিনন্দন জানিয়েছে। স্থগিত ২টি কেন্দ্রের নির্বাচন যথাসময়ে সুষ্ঠুভাবে সম্পন্ন করার আহবান জানিয়েছে।

বিবৃতিতে স্বাক্ষর করেন জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মহানগর জমিয়তের সভাপতি শায়খুল হাদিস মাওলানা মনছুরুল হাসান রায়পুরী, সহ সভাপতি প্রিন্সিপাল মাহমুদ হাসান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দিক সরকার প্রমুখ।

আল্লামা মাহমুদুল হাসানের কাছে হাজার ছাত্রের বায়াত গ্রহণ

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ