রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

‘আন্দোলনকারী শিক্ষার্থীদের যারা অপমান করে, তাদের দুই চড় মারবো’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের যারা অপমান করে, তাদের দুই চড় মারবো।

তিনি বলেন, আন্দোলনকারীদের দাবি তোলার ন্যায্য অধিকার আছে।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের কামাল হোসেনের জাতীয় ঐক্য প্রক্রিয়া আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী সংগঠনের নেতারা নির্যাতনের শিকার হওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেন।

কামাল হোসেন বলেন, কোটা নিয়ে আন্দোলনকারীরা রাজাকারের বাচ্চা নয়, এরা এই দেশের সন্তান। যারা এই আন্দোলনকারীদের অপমান করে, তারা আসো, আমার সামনে দাঁড়াও। আমাকে গুলি করে মারার আগে তাদের দুই চড় মারব।

সরকারি চাকরিতে কোটাপদ্ধতির সংস্কারের জন্য বেশ কিছুদিন ধরেই আন্দোলন চলছে। প্রধানমন্ত্রী জাতীয় সংসদের কোটা সংস্কারের ঘোষণা দিলেও পড়ে এর থেকে পিছিয়ে যান। বর্তমানে এ আন্দোলনের নেতারা অনেকেই জেলে ও হাসপতালে চিকিৎসাধীন আছেন।

‘নৌ মন্ত্রীর বক্তব্য সড়ক দুর্ঘটনার মাধ্যমে মানুষ হত্যার অনুমোদন’

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ