রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

সৌদিতে নির্যাতিত নারী শ্রমিকদের তালিকা চেয়েছে হাইকোর্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবসহ বিদেশে কাজ করতে গিয়ে যেসব নারী যৌন হয়রানিসহ নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরেছেন তাদের তালিকা চেয়েছে হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি ফরিদ আহমেদের হাইকোর্ট বেঞ্চ জনস্বার্থে করা এক রিট আবেদনের শুনানি নিয়ে এই আদেশ দেয়।

আদেশে বলা হয়, আগামী এক মাসের মধ্যে তালিকাসহ বিদেশে কর্মী পাঠানোর বিষয়ে একটি প্রতিবেদন দাখিল করতে হবে প্রবাসী কল্যাণ সচিব, পররাষ্ট্র সচিব, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের চেয়ারম্যান এবং বায়রার প্রেসিডেন্ট ও সেক্রেটারিকে।

হাইকোর্ট বিদেশে অবস্থানরত নারীদের নির্যাতন বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চেয়েছে।

জাস্টিস ওয়াচ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আইনজীবী মাহফুজুর রহমান মিলন বাদী হয়ে গত সপ্তাহে এই রিট আবেদন করেন।

মঙ্গলবার আদালতে রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন; রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী জিনাত হক।

রুলে জানাতে চাওয়া হয়েছে, সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে যেসব কর্মী (নারী, পুরুষ) কাজের উদ্দেশ্যে গিয়ে শারীরিক, মানসিক নির্যাতন ও যৌন হয়রানির শিকার হয়েছেন তাদের যথাযথ নিরাপত্তা, অভিভাসন, প্রত্যাবাসন, পুনর্বাসন, ক্ষতিপূরণে বিবাদীদের ব্যর্থতা ও নিষ্ক্রিয়তা কেন জাতীয় ও আন্তর্জাতিক আইন অনুসারে অবৈধ ও বিধিবহির্ভূত ঘোষণা করা হবে না।

‘এছাড়াও যেসব রিক্রুটিং এজেন্সি ও ব্যক্তি যথাযথ আইন অনুসরণ না করে কর্মীদের বিদেশে পাঠাচ্ছে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে রুলে।’

মক্কায় প্রবেশে নতুন নিষেধাজ্ঞা জারি সৌদি সরকারের

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ