রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

সিরাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৮ শ্রমিকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিরাজগঞ্জের কাদাই গ্রামে আটজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

সিরাজগঞ্জের  সদর উপজেলার কাদাই গ্রামে মঙ্গলবার (৩১ জুলাই) দুপুর সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, কাদাই গ্রামের আব্দুস সাত্তার (৫০), তার ভাতিজা ছানোয়ার হোসেন (২৫), আবু তাহেরের ছেলে আব্দুল্লাহ (১৩), আবুল কাসেমের ছেলে আবদুল মুমিন (৩০), আব্দুল আলীমের ছেলে সজীব, আমিনুলের ছেলে রাজু (১৪), আবুল হোসেনের ছেলে হাবিব (২৪) ও মৃত হাবিবুর রহমানের ছেলে রফিকুল (৩০)।

এলাকাবাসী জানান, বন্যার পানিতে একটি দোকান ডুবে যায়। দুপুরে ১০-১২ জন শ্রমিক দোকানটি উঠিয়ে অন্য স্থানে সরিয়ে নেয়ার সময় পল্লী বিদ্যুতের একটি ছেড়া তার দোকানের টিনের চালার ওপর পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সবাই পানিতে পড়ে যান।

পরে তারটি কেটে তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিলে একে একে আটজনকেই মৃত ঘোষণা করা হয়।

ভোট গণনার সময় মারা গেলেন প্রিজাইডিং অফিসার

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ