রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

‘নৌ মন্ত্রীর বক্তব্য সড়ক দুর্ঘটনার মাধ্যমে মানুষ হত্যার অনুমোদন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দুই শিক্ষার্থীর মৃত্যু নিয়ে নৌ পরিবহন মন্ত্রীর বক্তব্য শুধু দুঃখজনকই নয় বরং সড়ক দুর্ঘটনার মাধ্যমে মানুষ হত্যার অনুমোদন।

রাস্তায় যখন মৃত্যুর মিছিল বাড়ছে। কান্না আর আর্তনাদে রাজিব ও মীমের পরিবার যখন দিশেহারা তখন সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নির্বাহী সভাপতি এবং নৌ পরিবহন মন্ত্ররি দায়িত্ব-জ্ঞানহীন বক্তব্যে তার পদত্যাগের দাবী উঠতেই পারে।

আজ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এক বিবৃতিতে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, প্রাপ্ত তথ্য অনুযায়ী গত ৬ মাসে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা সোয়া তিন হাজারেরও বেশী। অথচ এসব দুর্ঘটনাকে তিনি খুব সামান্য বলে জাতির সাথে উপহাস করেন।

সম্প্রতি তিনি বলেছেন আমি পদত্যাগ করলে কী দুর্ঘটনা বন্ধ হবে? এর উত্তরে জনসাধারণের সাফ কথা- তার স্বেচ্ছাচারী আচরণ এবং বাস মালিক ও শ্রমিকদেরকে তার প্রশ্রয় দেওয়ার কারণে যেহেতু অধিকাংশ দুর্ঘটনা ঘটছে তাই তার পদত্যাগও একটি সমাধান।

তৎসঙ্গে বাস মালিক ও চালকসহ সংশ্লিষ্ট সবাইকে শাস্তির আওতায় আনতে হবে এবং নিহত ও আহতদের পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপুরণ দিতে বাধ্য করতে হবে।

মাওলানা আফেন্দী আরো বলেন, অদক্ষ চালকদের হাতে যাতে মালিকেরা বাস তুলে দিতে না পারেন তা সরকারকে নিশ্চিত করতে হবে। অদক্ষ চালকেরা কীভাবে লাইসেন্স পাচ্ছে তাও সরকারকে খতিয়ে দেখে ব্যবস্থা নিতে হবে।

নৌমন্ত্রীর পদত্যাগ দাবিতে ফার্মগেটে সড়ক অবরোধ

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ