রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

বরিশালে আ’লীগের এজেন্টদেরই বের করে দেয়া হয়েছে: হানিফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরিশালে আওয়ামী লীগের এজেন্টদের বের করে দেয়া হয়েছে বলে দাবি করছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

তিনি বলেন, বরিশালের ১নং ওয়ার্ডে সৈয়দ মজিদুল ইসলাম কেন্দ্রে বিএনপির প্রার্থী আওয়ামী লীগের এজেন্টদের বের করে দিয়েছে। পরে অভিযোগের ভিত্তিতে আবারও তাদের প্রবেশ করানো হয়েছে।

তিনি আরও বলেন, ১৮ নং ওয়ার্ডে বিএনপির প্রার্থী নৌকা মার্কার এজেন্ট বের করে দিয়েছে। ১৭ নং ওয়ার্ডে আমাদের এজেন্ট বের করে দেয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছে।

সোমবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

তিনি সিটিতে পরাজয়ের শঙ্কা থেকেই বিএনপি মিথ্যাচার করছে বলেও তিনি দাবি করেন।

হানিফ বলেন, যখনই বিএনপির পরাজয়ের শঙ্কা থাকে তখনই তারা সেই নির্বাচনকে বিতর্কিত করার জন্য নানা মিথ্যাচার করে।

আওয়ামী লীগ সব সময় প্রত্যেকটি নির্বাচন আবাধ সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে পরিচালনা করতে বদ্ধপরিকর। আজ সকাল থেকে তিন সিটিতে আবাধ, সুষ্ঠু ও উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ হচ্ছে।

উল্লেখ্য, বরিশালে ব্যাপাক অনিয়ম ও ভোট ডাকাতির অভিযোগ এর আগে নির্বাচন বর্জন করে বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বরিশালে হাতপাখা প্রার্থীর নির্বাচন বর্জন; ব্যাপক অনিয়মের অভিযোগ 

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ