শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

মক্কায় আরো ৩ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: সৌদি আরবে হজ পালন করতে যাওয়া আরো তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে মোট আট হজযাত্রী মারা গেলেন।

তারা হলেন- দিনাজপুর সদরের মো. আখতারুজ্জামান (৬২), বরিশাল বাকেরগঞ্জ ভরপাশা গ্রামের এম এ বারাক হাওলাদার (৬৩) ও কিশোরগঞ্জ হোসাইনপুরের সাহেদল গ্রামের মো. মতিউর রহমান (৫৯)।

ধর্ম মন্ত্রণালয়ের অধীনে মক্কা থেকে প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এ তথ্য জানা গেছে।

গত শুক্রবার (২৭ জুলাই) মো. মতিউর রহমান মারা যান। তার পিলগ্রিম আইডি ১৪৫৩১৪১ ও পাসপোর্ট নম্বর বিকিউ ০৩৮৯৬৫৪। গতকাল শনিবার (২৮ জুলাই) এম এ বারাক হাওলাদার মারা যান।

তার পিলগ্রিম নম্বর ০২৮৬০৩৮ ও পাসপোর্ট নম্বর বিএম ০৪৪৪৮২৭। একই দিন শনিবার মো. আখতারুজ্জামান নামে আরো একজন মারা যান। তার পিলগ্রিম আইডি নম্বর ০৩৪৭১৭৭ ও ও পাসপোর্ট নম্বর বিকিউ ০৯৩২৩৭৮।

এর আগে মারা যান আরো পাঁচজন। আবদুর রহমান আকন্দ। মারা যান ২৫ জুলাই। তার পিলগ্রিম আইডি নম্বর ১৪৯৪১১২ ও পাসপোর্ট নম্বর ওসি ৯১৮৭৮২৫।

আবদুল হালিম আকন্দ। মারা যান ২৪ জুলাই। তার পিলগ্রিম আইডি নম্বর ১২৪৪২১২ ও পাসপোর্ট নম্বর বিআর ০৫০৯০৫৩। ২৩ জুলাই মারা যান জামালপুর জেলার সদর থানার শাহবাজপুর গ্রামের বাসিন্দা মো. আবুল কালাম আজাদ (৬০)। তার পাসপোর্ট নম্বর বিটি ০২৯৯৪৬৬।

১৮ জুলাই মানিকগঞ্জের মো. আবদুস সাত্তারের (৬৯) মৃত্যু হয়। তার পাসপোর্ট নম্বর বিএন ০৫৪০০০৮। ১৫ জুলাই মুত্যু হয় নারায়ণগঞ্জের মোহাম্মদ আমির হোসেনের (৫৪)। তার পাসপোর্ট নম্বর বিআর ০৯৪৭১৩১।

পাকিস্তানকে ২০০ কোটি ডলার ঋণ দিচ্ছে চীন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ