রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

খালেদা জিয়ার রিভিউ আবেদনের শুনানি সোমবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ডিত খালেদা জিয়ার আপিল নিষ্পত্তি করতে সময় বৃদ্ধির রিভিউ আবেদনের শুনানির জন্য আগামীকাল সোমবার দিন ধার্য করেছেন আপিল বিভাগ।

রোববার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ এদিন ধার্য করেন বলে জানা যায়।

গত ২৬ জুলাই চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী তাদের আবেদনের শুনানির জন্য আজকের দিন ঠিক করে দিয়েছিলেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এজে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। সঙ্গে ছিলেন ব্যারিস্টার একেএম এহসানুর রহমান।

ব্যারিস্টার এহসানুর রহমান জানিয়েছেন, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল শুনানি শেষ করতে ৩১ জুলাই হাইকোর্টকে সময়বেঁধে দেন আপিল বিভাগ।

কিন্তু এ সময়ের মধ্যে শুনানি শেষ করা সম্ভব নয় হওয়ায় আপিল বিভাগে একটি রিভিউ আবেদন করি।

আপিল আদালত বলেন, ‘আগামী ৩১ জুলাই পর্যন্ত রিভিউ আবেদনটি স্ট্যান্ড ওভার রাখা হল। তবে ৩১ জুলাইয়ের মধ্যে হাইকোর্টে আপিল নিষ্পত্তি না হলে পরে সময় বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হবে।’

কুমিল্লায় বোমা হামলার মামলায় খালেদা জিয়ার জামিন নামঞ্জুর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ