শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নারীদের জন্য হাতিমে প্রবেশের সময়সূচি ও নির্দেশনা প্রকাশ ‘বন্দে মাতরম’ মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী: মাওলানা আরশাদ মাদানী হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে আমিরে মজলিস রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি

আল্লামা আহমদ শফী ঢাকায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামীকাল শনিবার মুহাম্মদপুরে অনুষ্ঠিতব্য তাবলিগের ওয়াজাহাতি জোড় সফল করতে আজ ঢাকায় এসে পৌঁছেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা আহমদ শফী। ঢাকার ফরিদাবাদ মাদরাসায় আজ তিনি জুমার নামাজে অংশ নিয়েছেন।

গত বৃহস্পতিবার মোহাম্মদপুর কবরস্থান জামে মসজিদে ‘ওয়াজাহাতি জোড় এন্তেজামিয়া কমিটি’র এক সভার মাধ্যমে আল্লামা আহমদ শফী জোড়ে অংশ গ্রহনের বিষয়টি নিশ্চিত করা হয়েছিল।

ইতোমধ্যেই জোড়ের প্রায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে আলেম-উলামা ও তাবলিগের সাথীরা মুহাম্মদপুরে এসে অবস্থান নিচ্ছেন।

Image may contain: one or more people, crowd and outdoor

মুহাম্মদপুরের বিভিন্ন মসজিদে বিভিন্ন এলাকার সাথীরা অবস্থান নেয়ার কথা রয়েছে। কোন এলাকার সাথীরা কোথায় অবস্থান নেবেন এ বিষয়ে এন্তেজামিয়া কমিটি একটি দিকনির্দেশনাও দিয়ে রেখেছেন সাথীদের।

আল্লামা আহমদ শফীসহ দেশের সব শ্রেণির আলেম-উলামা ও তাবলিগের সাথীদের অংশগ্রহনে অনুষ্ঠিতব্য এ  জোড়ের মাধ্যমে তাবলিগের সাম্প্রতিক সংকট নিরসনের পথ খুলবে বলে জনমনে আশা জাগছে।

‘তাবলিগ সঙ্কটের সর্বশেষ অবস্থা স্পষ্ট করা হবে শনিবার’

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ