রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

নির্বাচনে ডিসিদের সঠিক দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আগামী একাদশ জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য জেলা প্রশাসকদের (ডিসি) সঠিকভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন।

আজ বৃহস্পতিবার (২৬ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে ডিসি সম্মেলনের তৃতীয় ও শেষ দিনের শেষ কার্য-অধিবেশনে তিনি এ নির্দেশ দেন। শেষ সাংবাদিকদের একথা জানান তিনি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ ও সুরক্ষা সেবা বিভাগের সঙ্গে ডিসিদের এ কার্য-অধিবেশন হয়। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এতে সভাপতিত্ব করেন।

ডিসিদের উদেশ্যে করে তিনি বলেন,স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেন, আগামীতে নির্বাচন আসছে, নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পর শৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা বাহিনী যথেষ্ট প্রস্তুত রয়েছে। তাদের সক্ষমতাও যথেষ্ট বৃদ্ধি হয়েছে। ইলেকশন কন্ডাক্টে তাদের প্রয়োজনীয় জনবল, লজিস্টিক সাপোর্ট দেয়া হচ্ছে। যেগুলো বাকি আছে তা দেয়া হবে।

তিনি বলেন, তাদেরকে (ডিসি) আহ্বান করেছি একটা সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিতে দায়িত্বটা যেন তারা সঠিক সময়ে সঠিকভাবে পালন করেন। ডিসি-এসপিদের সমন্বয় নিয়ে কোনো কথা এসেছে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, না, না, এই ধরনের কোনো কথা আসেনি। আমি যে কথাগুলো বললাম, এর বাইরে তারা কোনো কথা জিজ্ঞেস করেনি।

আরও পড়ুন: সড়ক সংশ্লিষ্ট প্রকৌশলীদের রাস্তা ঠিক করার নির্দেশ কাদেরের

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ