শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নারীদের জন্য হাতিমে প্রবেশের সময়সূচি ও নির্দেশনা প্রকাশ ‘বন্দে মাতরম’ মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী: মাওলানা আরশাদ মাদানী হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে আমিরে মজলিস রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি

আমতলীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষে নিহত ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরগুনার আমতলীতে যাত্রীবাহী বাস ও মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে মাহেন্দ্রর ৬ যাত্রী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে আমতলীর মানিকঝুড়ি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

আমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মামুন জানান, কুয়াকাটা থেকে বরিশালগামী ‘আল্লাহ ভরসা’ পরিবহনের একটি বাস আমতলীর মানিকঝুড়ি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মাহেন্দ্রর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে মহেন্দ্রর ৬ যাত্রী নিহত হন এবং আরো ৩ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও জানান তিনি।

আরও পড়ুন: পাকিস্তানের প্রধানমন্ত্রী হচ্ছেন ইমরান খান: অন্য দলগুলোর ফল প্রত্যাখ্যান

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ