রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

হবিগঞ্জের শাহজিবাজারে গ্যাসের সন্ধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দীর্ঘদিন ধরে পরিত্যক্ত হবিগঞ্জের শাহজিবাজার গ্যাসক্ষেত্রে নতুন করে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। এটি চালু হলে এখান থেকে দৈনিক ২৫ মিলিয়ন সিএফ গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার (২৪ জুলাই) বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) এ তথ্য জানায়।

বাপেক্স-এর পরিচালক (অনুসন্ধান) খন্দকার শাহজাহান জানান, ১৯৬৩ সালে শাহজিবাজার গ্যাসক্ষেত্রের ১ নম্বর কূপ থেকে গ্যাস সরবারাহ শুরু হয়। কিন্তু ২০১২ সালে এ কূপ থেকে গ্যাসের পরিবর্তে পানি বের হলে এটি বন্ধ করে দেওয়া হয়।

পরবর্তীতে নতুন গ্যাসের মজুদ অনুসন্ধান করতে শাহজিবাজার এবং সিলেটের কৈলাসটিলা গ্যাসক্ষেত্রের পরিত্যক্ত কূপে কাজ শুরুর উদ্যোগ নেয় বাপেক্স।

‘গত দুই মাস আগে শাহজিবাজার গ্যাস ক্ষেত্রের পরিত্যক্ত ১ নম্বর কূপে কাজ শুরু হলে মঙ্গলবার দুপুরে বাপেক্স নিশ্চিত হয়, এ কূপে গ্যাস রয়েছে। প্রাথমিকভাবে ২৭৫ বিসিএফ (বিলিয়ন কিউবিক ফুট) গ্যাসের মজুদ রয়েছে বলে ধারণা করছি। এটি সচল হলে এখান থেকে দৈনিক ২৫ মিলিয়ন সিএফ গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে।’

বাপেক্সে কর্মকর্তা বলেন, এই মুহূর্ত থেকে গ্যাস সরবরাহ করা সম্ভব। তবে আগের সঞ্চালন লাইনটি যথাযথ রয়েছে কি-না, তা পরীক্ষা-নিরীক্ষা করা প্রয়োজন। সঞ্চালন লাইন ঠিক থাকলে ওই কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু করা হবে।

আরও পড়ুন: কক্সবাজারে পাহাড়ধসে ৪ ভাই-বোনসহ ৫ শিশু নিহত

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ